আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান
কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাহামুদুল হাসান ৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদের জানান, আমাকে মূলতঃ একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য পাঠানো হয়েছে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এসময় সবাই সহযোগিতার আশ্বাস দেন। শুরু হলো তার অফিসের কর্মযজ্ঞ। একের পর এক সব দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে তৈরি করে ফেললেন একটি বিশাল টীম। উপজেলা প্রশাসন ফিরে পেল প্রাণ। গতি বেড়ে গেল উপজেলার প্রতিটি দপ্তরের। জনগন তার ন্যায্য অধিকার ফিরে পেতে শুরু করলো। উপজেলার পাশাপাশি ঝিমিয়ে পড়া উলিপুর পৌরসভা যেন প্রাণ ফিরে পেলো। যে পৌরসভা পৌরবাসীর সেবাহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলো। নিয়মিত তদারকির ফলে পৌরসভার যানজট নিয়ন্ত্রণে ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় উলিপুর পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। তিনি সবার সাথে একটা সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুললেন। জনগণের যে কোন সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে জনগণের মাঝে আস্হা অর্জন করে ফেললেন। পুরো উপজেলা প্রশাসন তার নেতৃত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিলো। এ ছাড়াও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসসহ অন্যান্য দিবসে দক্ষতার সাথে নেতৃত্ব দিতে সক্ষম হোন।
দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন একজন প্রশাসনিক কর্মকর্তা কতটুকু জনবান্ধব হলে মানুষের মাঝে স্হান করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার দক্ষতা অনূকরণীয়। তিনি ১৬ এপ্রিল তাঁর দায়িত্ব পালন শেষে বর্তমান সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান এর নিকট দায়িত্ব হস্তান্তর করে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পুরনো কর্মস্থলে চলে যান। এর মধ্যে দিয়ে কর্মকালের উলিপুরে সমাপ্তি ঘটলো। স্বল্প সময়ে তার দায়িত্ব পালন উলিপুরের জনগনের মাঝে প্রদীপ হবে জ্বলবে।
এভাবে সকল প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করলে বদলে যাবে বাংলাদেশের সব উপজেলাগুলোর চিত্র, জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে বলে আমাদের বিশ্বাস।
এমএসএম / এমএসএম
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
Link Copied