কেশবপুরে লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি
যশোরের কেশবপুরে গ্রামঞ্চালে লোডশেডিং তুলোনামূলক বেশি। চরম ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। স্থানীয়দের ভাষ্য, উপজেলা শহরে কিছু সময় বিদ্যুৎ পাওয়া গেলও গ্রামে প্রায় একেবারেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এখন প্রচণ্ড গরমে মানুষের নাকাল অবস্থা।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল কার্যালয় সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলায় ৯০ হাজার গ্রাহক আছেন। এসব গ্রাহকের বিদ্যুতের চাহিদা মেটাতে প্রতিদিন ২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে গত বুধবার মাত্র ৮ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। ফলে লোডশেডিং ছিল ১৬ দশমিক ৭ মেগাওয়াট। এত বেশি পরিমাণ বিদ্যুতের ঘাটতি থাকায় গ্রাহকদের সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে, বিশেষ করে গুরুত্ব বিবেচনায় বিদ্যুৎ দিতে গিয়ে একটি বড় অংশের গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেন না।
চুয়াডাঙ্গা গ্রামের হাফেজ মোঃ ওয়ালিদ জানান, আমার পিতা অসুস্থ মানুষ অনেক বয়স হয়েছে। চব্বিশ ঘন্টায় মাঝেমধ্যে বিদ্যুৎ পাওয়া যায়। এই গরমে সারা রাত বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারছে না। গত বুধবার সারা রাতই বিদ্যুৎ ছিল না। গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
শহরের খোঁজ নিয়ে জানা যায়, কেশবপুর শহরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। সেখানে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জীবনে দুর্ভোগ নেমে এসেছে, বিশেষ করে ছেলেমেয়েদের লেখাপড়া ও রান্নাবান্নার কাজে খুবই সমস্যায় পড়তে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ, যশোর-সাতক্ষীরা সড়কের পূর্ব ও পশ্চিম পাশে দুটি ফিডার লাইনে বিদ্যুৎ দেওয়া হয়। এখানে পশ্চিম পাশে ফিডারে কিছুটা বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর পূর্ব পাশের গ্রাহকদের বেশি বিদ্যুৎ-বঞ্চিত করা হচ্ছে।
একজন ব্যাবসায়ী বলেন, 'চোখের সামনেই রাস্তার অপর প্রান্তে গ্রাহকেরা বেশি বিদ্যুৎ পাচ্ছেন। আর আমাদের চেয়ে চেয়ে দেখতে হচ্ছে। এটা চরম বৈষম্য।'
পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপকের (এজিএম) দায়িত্বে থাকা জুনিয়র প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের ঘাটতির কারণে গ্রাহকদের চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উপজেলার ১৯টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শহরের দুটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পশ্চিম পাশে হাসপাতাল, উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ অফিস থাকায় গুরুত্ব বিবেচনায় একটু বেশি বিদ্যুৎ দিতে হয়।
কেশবপুর জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রব বলেন, বিদ্যুতের ঘাটতি থাকলে লোডশেডিং করতে হয়। এটা জাতীয় সমস্যা, সে ক্ষেত্রে তাঁদের কিছুই করার নেই।
এমএসএম / এমএসএম
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
Link Copied