মাদক কারবারীদের বাড়ীতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দিলেন ইউএনও
মাদকের প্রার্দূভাব ব্যাপক হারে বেড়ে যাওয়ায় মাদক নির্মূল করার লক্ষ্যে থানা পুলিশ, নেত্রকোণা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। একের পর এক চলছে মাদক বিরোধী অভিযান এবং মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বাড়ীতে ও স্থানীয় জনতার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হচ্ছে।
১৬ এপ্রিল ( বৃস্পতিবার) নেত্রকোণা জেলার খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে একজন উপ-পরিদর্শক ও দুইজন পুলিশ কনস্টেবল গোপন সংবাদের ভিত্তিতে অত্র গ্রামের তিনজন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন।
আটককৃত ব্যক্তিরা হল- নুরপুর বোয়ালী গ্রামের মো: রহিজ মিয়ার ছেলে স্বপন মিযা (৪২), আল্লাদ খার ছেলে শহিদুল খা (৩৬), মুত রাশিদ চৌধূরীর ছেলে শেখ স্বাধীন চৌধুরী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, তারা তালিকাভূক্ত মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। গোপন সূত্রের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা খাওয়ার সরঞ্জাম ও চুলাই মদ উদ্ধার করা এবং তাদের স্বীকারোক্তি জবান বন্দির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। স্বপন মিয়া ও শহিদুল খা কে ১৫ দিন আর শেখ স্বাধীন চৌধুরীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম বলেন, গতকাল বিকালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সাব-ইন্সপেক্টর ও দুইজন পুলিশ কনস্টেবল নুরপুর বোয়ালী গ্রামের তিনজন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হলে সেখানে নিজে উপস্থিত হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে ১৫ ও আরেকজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও তাদের কাছ থেকে পাওয়া গাঁজা খাওয়ার সরঞ্জাম, চুলাই মদ ঘটনা স্থলেই ধ্বংস করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied