খালিয়াজুরীতে নারী মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান
মাদকমুক্ত খালিয়াজুরী গড়ার লক্ষ্যে নিয়মিত মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড করেছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম।
১৭ এপ্রিল ( শুক্রবার) রাত নয় ঘটিকায় অত্র উপজেলার চাকুয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ আটকের পর তাকে দন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত মহিলা লেপসিয়া লঞ্চঘাট এলাকার জয়নাল মিয়ার স্ত্রী হাসেনা আক্তার (৪৪)।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঐ এলাকায় সন্ধ্যার পর মাদক কারবারীরা সরগরম থাকে। তারই পরিপ্রেক্ষিতে ছদ্দবেশে পুলিশি অভিযানে ঐ নারীকে গাঁজা ও ইয়াবাসহ আটকের পর ঐ স্থানেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ( নারী) তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত মহিলাকে আজ সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী