মনপুরায় ওমরাহ প্যাকেজে অনিয়ম: অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগ
ভোলার মনপুরা উপজেলায় একটি ট্রাভেল এজেন্সির মোয়ালেমের বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,“সাফা ট্রাবেল এন্ড টুরিজম এজেন্সি”-এর মোয়ালেম মাওলানা মহিব্বুল্লাহ চলতি বছরের ওমরাহ মৌসুমে ৪২ জন যাত্রীকে নিয়ে পবিত্র মক্কায় যান। সেখানে পৌঁছানোর পর তিনি হাজীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়া বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শনের কথা থাকলেও নানা অজুহাতে সেসব স্থানে নিয়ে যাওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।
চর ফৈজউদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী মো. মান্নান অভিযোগ করে বলেন,
“আমরা মনপুরা থেকে মহিব্বুল্লাহ মাওলানার সাথে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাই। কিন্তু মক্কায় পৌঁছানোর পর তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন। যেসব জায়গায় নেওয়ার কথা ছিল, সেখানে না নিয়ে বলেন সরকার গাড়ি দিচ্ছে না।”
তিনি আরও জানান, ওমরাহ শেষে দেশে ফেরার জন্য বিমানবন্দরে গেলে তাদের জানানো হয় যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হয়েছে। এরপর তিন দিন নিজ খরচে মক্কায় অবস্থান করতে হয়। পরে নতুন ফ্লাইটের ব্যবস্থা করার কথা বলে প্রত্যেক যাত্রীর কাছ থেকে জোরপূর্বক ১০ হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. তসলিম হোসেন বলেন,“আমার বাবা রমজান মাসে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানে তার কাছ থেকেও অতিরিক্ত ১০ হাজার টাকা নেওয়া হয়। ঠিকমতো খাবারের ব্যবস্থাও করা হয়নি। আমাদের বাড়ি থেকে টাকা পাঠিয়ে তার খাবারের ব্যবস্থা করতে হয়েছে।”
ঢাকা থেকে হাইব্রিড সোলার গ্রিডের মালিক পক্ষ মো. খায়রুল হাসান অভিযোগ করে জানান, তার বাবা-মা একটি ঢাকার হজ এজেন্সির মাধ্যমে যাওয়ার কথা থাকলেও জটিলতার কারণে মহিব্বুল্লাহ মাওলানার সাথে পাঠানো হয়। তিনি অভিযোগ করেন, “মক্কায় নেওয়ার পর তাদের সাথে খারাপ আচরণ করা হয় এবং থাকা-খাওয়ার সঠিক ব্যবস্থা করা হয়নি।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাওলানা মহিব্বুল্লাহ। তিনি বলেন,
“আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তবে আমি ১০ হাজার টাকা নিয়েছি, এটা সত্য। ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় দ্রুত নতুন ফ্লাইটের ব্যবস্থা করার জন্য এই টাকা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ফ্লাইট বাতিলের পর যাত্রীরা নিজ নিজ খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ