৩ বছরেও শেষ হয়নি মনপুরার মেগা প্রকল্পের বেড়িবাঁধ, বৃষ্টিতেই প্লাবিত হয় ঘরবাড়ি
ভোলার মনপুরা উপজেলা-এ চলমান মেগা প্রকল্পের আওতায় বেড়িবাঁধ নির্মাণ কাজ দীর্ঘ তিন বছরেও সম্পন্ন হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উপকূলীয় বাঁধ পুনর্বাসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণে এই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩–২৪ অর্থবছরে গ্রহণ করা প্রকল্পটি ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। প্রকল্পের আওতায় মনপুরায় প্রায় ৫০.৭০০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় ১ হাজার ৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, এ প্রকল্প বাস্তবায়নে ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান-এন.বি.ই, টি.বি.এল, জি.সি.এল, এল.এ.কে.এস.এস.এ, প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) এবং ওয়েস্টার্ন-কাজ শুরু করলেও এখনো দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের।
সোনার চর এলাকার স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বেড়িবাঁধ নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকা এবং প্রয়োজনীয় স্লুইসগেট স্থাপন না করায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এতে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও কৃষিজমি পানির নিচে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের ।
দাসের হাট এলাকার ভুক্তভোগীরা জানান, বৃষ্টি শুরু হলেই আতঙ্কে দিন কাটাতে হয়। পানি ঢুকে পড়ে বসতঘরে, নষ্ট হয়ে যায় আসবাবপত্র ও খাদ্যসামগ্রী। অনেক পরিবারকে বাধ্য হয়ে অস্থায়ীভাবে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করে কার্যকর স্লুইসগেট নির্মাণ নিশ্চিত করতে হবে, যাতে বৃষ্টির পানি সহজে নিষ্কাশন হতে পারে। পাশাপাশি কাজের মান বজায় রাখা ও নিয়মিত তদারকি জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভোলা জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আসফাউদ্দৌলা জানান,
“প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। কিছু জায়গায় প্রাকৃতিক প্রতিকূলতা ও প্রযুক্তিগত কারণে কাজের গতি কিছুটা ধীর হয়েছে। তবে দ্রুত কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং স্লুইসগেট নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে তারা দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ