ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ফোনের ডিসপ্লে ,জ্বালানী তৈল, মোটরসাইকেল, মাদকদ্রব্যসহ ০২ জনকে আটক করেছে বিজিবি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ১:২৮
কুড়িগ্রামের ফোনের ডিসপ্লে ,জ্বালানী তৈল, মোটরসাইকেল, মাদকদ্রব্যসহ ০২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে। 
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম-২২ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল ফোনের ডিসপ্লে,পেট্রল,অকটেন,ডিজেল,মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ ০২ জন আসামী আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬লাখ ০৮হাজার ৫০০ টাকা। 
আটককৃতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলায় শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাংগা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আনোয়ার হোসেন(২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের পুত্র রিপন মিয়া(২৮)।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ