ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ১:৫৮

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে সূচি হোক ধরা এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে নতুন বছরকে বরণ করতে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে। তিন দিনব্যাপী এ উৎসবের ১৭ এপ্রিল শুক্রবার সমাপনী অনুষ্ঠানে তারুণ্যের প্রাণ চাঞ্চল্যসহ নানা বয়সের নারী পুরুষের সরব উপস্থিতিতে মাতোয়ারা হয়ে ওঠে পুরো উৎসব অঙ্গন।বিকেল থেকেই রঙিন হয়ে ওঠে অনুষ্ঠানে স্থল। আনন্দ উৎসবে অংশ নেয় শিশু-কিশোর তরুণ তরুণী সহ সব ধরনের মানুষ।

বর্ষবরণ অনুষ্ঠানের শেষ দিন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সাংসদ রবিউল আউয়াল লাভলু।বৈশাখী মেলা উদযাপন কমিটির  আহবায়ক আশিকুর রহমান নিশাতের সভাপতিত্বে ও মো. মন্জুরুল হক আজমের সঞ্চালনায় তিন দিন ব্যপি বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম মিল্টন, সাংবাদিক আসিফ সোহান, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো.ফারুক আহমেদ খান,যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো.নাজমুল হক স্বাধীন শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটিপ্রমুখ। শেষে জম কালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করে দর্শক মাতান বাউল সম্রাট  সংগীত শিল্পী শফি মন্ডল।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা