গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ফগার ও স্প্রে মেশিন ব্যবহার করে মশা নিধনের পাশাপাশি ড্রেন পরিষ্কার কার্যক্রমও জোরদার করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্নের নির্দেশনায় ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। ২ নম্বর ওয়ার্ডের মহিশালবাড়ী এলাকার সড়কসংলগ্ন ড্রেন থেকে দীর্ঘদিনের জমে থাকা ময়লা, পলিথিন ও কাদা অপসারণ করা হয়। একই দিনে ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকার সামনের ড্রেনও পরিষ্কার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না থাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এতে এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়ে গিয়ে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
পৌরসভার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তিনি আরও বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
Link Copied