ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রায়পুরে জ্বালানি তেল মওজুদ করায় ২০ হাজার টাকা জরিমানা


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ৩:২২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের অভিযানে জ্বালানি তেল মওজুদ করায় জরিমানা করা হয়েছে।

১৮ এপ্রিল রাত আনুমানিক ১২.৩০ মিনিটে রায়পুর উপজেলার আখন বাজার এলাকার একটি দোকান ও বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে  জসিম নামের এক ব্যক্তিকে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামের বিক্রির অভিযোগে তার দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৫০ লিটার জ্বালানি তেল আটক করা হয়।

অভিযুক্ত জসিম (৪৫) কে মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ড দেয়া হয় এবং অর্থদন্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার বলেন, "  গোপন সংবাদের ভিত্তিতে তেল মওজুদ করার সংবাদ পেয়ে তখনই মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে অর্থদন্ড করা হয়,  আটককৃত তেল ভোক্তাদের মাঝে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার। "

এমএসএম / এমএসএম

ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ

২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল