ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময়’র পাবনা জেলা প্রতিনিধি মাহফুজ আলমের শ্বশুরের ইন্তেকাল


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৮-৪-২০২৬ দুপুর ৩:২৫

পাবনা প্রেসক্লাবের সদস্য, দৈনিক সকালের সময় ও ডেইলি নিউ এজ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি এম মাহফুজ আলমের শ্বশুর শাহাদত মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজার-গাবলা গ্রামের মরহুম আব্দুল মালেক মোল্লার বড় ছেলে শাহাদত মোল্লা রোববার সকাল পৌনে ১১টায় তার নিজ বাসভবনে মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে ছুঁটে যান এবং কান্নায় ভেঙ্গে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
তিনি এক মেয়ে, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 
এদিন আছরবাদ গ্রামের ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন এলাকার বয়বৃদ্ধ মরহুমের আত্বীয় মাওলানা নিয়ামত উল্লাহ। জানাযায় এলাকাবাসি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শাহাদত হোসেন মোল্লার মৃত্যুতে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদবৃন্দ, দ্য ডেইলি স্টারের পাবনা জেলা প্রতিনিধি আহম্মেদ হুমায়ন কবির তপু, দ্য নিউ ন্যাশনের পাবনা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিরিধি মোঃ মতিয়ার রহমান, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, দৈনিক সকালের সময়’র ঈশ্বরদী প্রতিনিধি এএ আজাদ হান্নানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬