সলঙ্গায় মাদক সম্রাট সামিদুল র্যাবের হাতে গ্রেফতার
দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলের ঢাকা রোডের পাঁচলিয়া এলাকায় মহাসড়কে চুরি ডাকাতির মালামাল ক্রয় বিক্রয় সহ নারীদের দিয়ে দেহব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই, ও মাদক বিক্রি করে আসছে সামিদুল তার বাহিনী।
পন্য দিলেই মিলছে মাদক , মাদকের বিনিময়ে অথবা কম টাকায়, অসাধু ড্রাইভার, হেলপারদের কাছ থেকে রড, সিমেন্ট, গম, ভূট্টা, চাউল, তেল সহ বিভিন্ন পন্য ক্রয় করে তা বিভিন্ন বাজারে বিক্রি করে চক্রটি।
এলাকার কেউ মুখ খুললেই অথবা
বিক্রি করতে আসা কারবারির সাথে দরদাম নিয়ে বনিবনা না হলে নিজস্ব টর্চারসেলে নিয়ে গিয়ে করা হয় নির্যাতন।
সম্প্রতি মহাসড়কে চুরি, ডাকাতি,ছিনতাইসহ ১২ মামলার আসামী চোরাইকারবারীদের গড ফাদার সামিদুলের মাদকসেবন,দেহ ব্যাবসা নির্যাতন ও চোরাই কারবারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে নড়ে চরে বসে পুলিশ প্রশাসন।
তাকে ধরতে অভিযান দিলেও পালিয়ে যায় সামিদুল সহ চোরাই ও মাদক কারবারিরা, ধরতে পারেননি কাউকেউ, ব্যার্থ হয় প্রসাশনের অভিযান ।
অভিযানের একদিন দুইদিন থেমে থাকলেও আবারও সক্রিয় হয়ে ওঠে সামিদুল, আলামিন, ল্যাংরা স্বপন, রহিম ও তার সহযোগিরা।
এসব চোরাই পয়েন্টে মাদক,চোরাই মালামাল ক্রয় বিক্রয় বন্ধ করতে পুলিশ প্রসাশনের ভূমিকা নিয়ে সচেতন মহলের মধ্যে তৈরি হয়ে নানান প্রশ্ন।
তবে শেষ রক্ষা হয়নি সামিদুলের, অবশেষে র্যাব-১২ এর অভিযানে ৫১৫ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৬ লক্ষ্য ৬৮ হাজার ৮০০ টাকাসহ আটক হয় সামিদুল ও তার সহযোগী।
র্যাব এর অভিযানে শীর্ষ এই মাদককারবারী সামিদুল আটক হওয়ায় এখন স্বস্তির নিঃশ্বাস একালাকাবাসী ও সচেতন মহলের।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন