ঠাকুরগাঁওয়ে তারাহুরা করে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক
ঠাকুরগাঁওয়ে তারাহুরা করে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মো: সোহাগ আলী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়। গতকাল শনিবার সদর উপজেলার আখানগর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার রুহিয়া থানার চতুরাখোর গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে মো: সোহাগ আলী (১৭) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার একটি মুরগির ফার্মের কর্মচারী। ওই দিন ফার্ম থেকে বেতন নিয়ে বিরামপুর ষ্টেশনের ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনযোগে বাড়িতে ফিরছিলেন। এ অবস্থায় ট্রেনটি সদর থানার আখানগর ষ্টেশনে সকাল পৌনে এগারোটায় ট্রেনটি থামার সময় পা পিছলে পরে যায়। এ সময় তার মাথার ডান পার্শ্ব গরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি জেনেছি। ইতিমধ্যে পার্বতীপুর রেলওয়ে কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জেনেছি।
এমএসএম / এমএসএম
ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ
২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ