ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কু'পি'য়ে হ'ত্যা, গুরুতর আহত ৮ বছরের একমাত্র ছেলে
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নাছিমা বেগম (৪০) নামের এক প্রবাসীর স্ত্রী’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ৮ বছরের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তাদের আবির নামের ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নাছিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরে থাকতেন।
জানা গেছে, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান নাছিমা বেগম। পরে রাতের আধাঁরে দুর্বৃত্তরা ঘরের প্রবেশ করে নাছিমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ছেলে আবিরকে কুপিয়ে জখম করে। এরপর ভোরে ছেলে আবির ভোরে ঘরের বাহিরে এসে প্রতিবেশীদের ডেকে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয় এবং তাকে হাসপাতালে পাঠায়।
আবির জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এসময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর সে বাহিরে এসে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে।
প্রতিবেশী নাজিম উদ্দীন জানান, ছেলেটি গুরুতর আহত অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা ছেলেটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির