ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণের অভিযোগ না কি টাকার খেলা? ভিডিও ভাইরালের পর সাংবাদিককে হুমকি


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৮-৪-২০২৬ বিকাল ৫:২২
যশোরের অভয়নগরে আলোচিত এক তরুণীকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ধর্ষণের অভিযোগ তুলে অর্থ দাবি এবং সেই সংক্রান্ত ভিডিও প্রকাশের জেরে এবার এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক ইব্রাহিম হোসেন ঈশান এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর একটি ভিডিও সাক্ষাৎকার ধারণ করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই ভিডিও প্রকাশের পর থেকেই তরুণী তাকে নানা ধরনের হুমকি দিতে থাকেন। জিডিতে আরও বলা হয়, গত ১২ এপ্রিল রাতের দিকে ওই তরুণীসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সাংবাদিকের বাসার সামনে এসে গালিগালাজ ও হুমকি দেন। স্থানীয় লোকজন জড়ো হলে তারা দ্রুত সেখান থেকে সরে যায়। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এদিকে, ওই তরুণী সম্প্রতি যশোর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারলেও, একটি ভিডিও ফুটেজ সামনে আসার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এক তরুণ ব্যবসায়ীর উদ্দেশ্যে ওই তরুণী সরাসরি অর্থ দাবি করছেন। তিনি বলেন, “১০ লাখ টাকা দিতে হবে।” সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কত টাকা পাওয়া যেতে পারে সেই বিষয়েও জানতে চান।
তদন্তসংশ্লিষ্টদের ধারণা, ধর্ষণের অভিযোগের আড়ালে অর্থ আদায়ের চেষ্টা থাকতে পারে। কারণ, অভিযোগে যার নাম উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ওই তরুণী। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে দ্রুত তদন্ত প্রয়োজন।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ