ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জনবলসংকটে ভোলার ২৫০ শয্যা হাসপাতাল, চিকিৎসাসেবায় চরম ভোগান্তি


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৬ বিকাল ৫:২২

চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ তীব্র জনবলসংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা। এতে অনেকটা হ'য'ব'র'ল অবস্থার সৃষ্টি হয়েছে সরকারি এই হাসপাতালে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো সেই পুরোনো ১০০ শয্যার জনবল দিয়েই চলছে কার্যক্রম। প্রায় সাত বছরেও নতুন জনবল নিয়োগ না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার ২২ লাখ মানুষ।

হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ মোট ১৭৯টি পদের মধ্যে ৭৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, অ্যানেসথেটিস্ট, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট ও ইমার্জেন্সি মেডিকেল অফিসারের একাধিক পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। পাশাপাশি নার্সিং, মিডওয়াইফারিসহ গুরুত্বপূর্ণ বহু পদও শূন্য।

অন্যদিকে, সিভিল সার্জন অফিসের অধীন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকেও চিকিৎসক-সংকট তীব্র আকার ধারণ করেছে।

এদিকে ১০০ শয্যার পুরোনো ভবনে প্রতিদিন গড়ে ৩ শতাধিক রোগী ইনডোরে চিকিৎসা নিচ্ছেন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবনেও প্রতিদিন বহু রোগীকে ইনডোরে চিকিৎসা দিতে হচ্ছে। মোট প্রতিদিন গড়ে সাড়ে ৫০০ রোগী ইনডোরে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অধিকাংশই শিশু। আউটডোরে প্রতিদিন গড়ে এক হাজার ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছে। ২৫ শয্যার শিশু ইউনিটে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় বিপুলসংখ্যক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দার মেঝেতে। একেক বেডে রাখা হচ্ছে চার-পাঁচটি শিশু। চিকিৎসক-নার্সরা এত রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।

এ ছাড়া অস্বাস্থ্যকর মেঝে ও এক বেডে একাধিক শিশুর চিকিৎসা করাতে গিয়ে সুস্থ হওয়ার পরিবর্তে সংক্রমিত হচ্ছে হাম, ডায়রিয়াসহ নতুন নতুন রোগে। এতে বাড়তি বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগীর স্বজনদের। এমন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়ায় ক্ষুব্ধ রোগীর স্বজনেরা। তাঁদের দাবি দ্রুত সময়ের মধ্যে জনবলসংকট দূর করে চিকিৎসাসেবা দেওয়ার।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমান বলেন, ‘জনবল স্বল্পতার কারণে ২৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। ইমার্জেন্সি বিভাগে এক সেকেন্ডের জন্যও সেবা বন্ধ রাখা যায় না, অথচ প্রয়োজনীয় জনবল নেই।’ তিনি আরও জানান, জনবলসংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত চিঠি পাঠানো হচ্ছে, তবে এখনো কোনো সমাধান আসেনি।

 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন