ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৬ বিকাল ৫:২৩

রাজশাহীর গোদাগাড়ীতে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার কৃষি বিভাগের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন,  উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ।

এসময় বিসিআইসি ও বিএডিসি’র ২৭ জন ডিলার, মাস্টার নোমায়ন আলী, অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদিরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় কৃষি উন্নয়ন, সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের সময়মতো এবং সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি ডিলারদের সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং কোনো ধরনের অনিয়ম, মজুদদারি বা কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেন।
তিনি আরও বলেন, সারের সরবরাহ ব্যবস্থা সুষ্ঠু রাখতে প্রশাসন, ডিলার এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথি সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা