ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: নীতিমালা ভেঙে ২ কেয়ারটেকার নিয়োগ


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৬ বিকাল ৫:২৪

নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার (জিসি) পদে দুজনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম, নিয়োগ নীতিমালা লঙ্ঘন, প্রভাব বিস্তার, তথ্য গোপন এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির নীতিমালা ও শর্তাবলী অনুযায়ী, সাধারণ কেয়ারটেকার পদে আবেদনকারীর বাসস্থান সংশ্লিষ্ট রিসোর্স সেন্টার থেকে অনধিক ২ কিলোমিটারের মধ্যে হওয়া বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে, এই স্পষ্ট শর্ত সম্পূর্ণ উপেক্ষা করেই দুটি নিয়োগ দেওয়া হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং গোনা ইউনিয়ন পরিষদে শূন্য পদের বিপরীতে প্রায় ২০ কিলোমিটার (আপ-ডাউন ৪০ কিলোমিটার) দূরে কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের মোঃ বাবু সরদারের পুত্র মোঃ ময়নুল ইসলামকে সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একটি সি-গ্রেড সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ বসির উদ্দিনকে কেবল বয়সের অজুহাতে চাকরি থেকে বাদ দিয়ে এই বিতর্কিত নিয়োগ দেওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসলে তথ্য ফাঁসের সূচনা হয়।

এরপর আরও ভয়াবহ তথ্য সামনে আসে। ২ নং কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের পুত্র মোঃ আবুবকর সিদ্দিককে ২০০৬ সালে প্রায় ১৩ কিলোমিটার (আপ-ডাউন ২৬ কিলোমিটার) দূরে কালিগ্রাম ইউনিয়নে সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে একনেক সভায় প্রকল্প পাস হওয়ার পর প্রতিবারই রহস্যজনকভাবে তাকেই পুনরায় নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন জানা যায়, তিনি নিজেই দম্ভের সঙ্গে স্বীকার করেছেন যে গত রমজান মাসে তিনি একদিনও রিসোর্স সেন্টারে যাননি এবং "অফিস যেভাবে চায়, সেভাবেই কাজ করেন।" অর্থাৎ প্রায় দুই দশক ধরে নিয়মিত অফিস না করেও বছরের পর বছর বেতন-ভাতা উত্তোলনের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ অদৃশ্য কারণে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট মহল থেকে অভিযোগ করা হচ্ছে।

দুটি বিতর্কিত নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর একটি অভ্যন্তরীণ প্রশাসনিক আদেশের মাধ্যমে উভয়ের রিসোর্স সেন্টার পরিবর্তন করে নিয়োগ বৈধ করার চেষ্টা চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। অভিযোগ রয়েছে, শুরু থেকেই নিয়োগ প্রক্রিয়ার নানা অসংগতি আড়াল করার প্রচেষ্টা বিষয়টিকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করে তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিয়োগ বাণিজ্যের দিকেই ইঙ্গিত করছেন।

মোঃ ময়নুল ইসলাম (গোনা ইউপির সাধারণ কেয়ারটেকার) দাবি করেন, তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে বৈধভাবে নিয়োগ পেয়েছেন।
মোঃ আবুবকর সিদ্দিক (কালিগ্রাম ইউপির সাধারণ কেয়ারটেকার) বলেন, তিনি নিয়মিত অফিস করেন এবং তার নিয়োগের সময় ২ কিলোমিটারের মধ্যে বাসস্থানের কোনো শর্ত ছিল না।মোঃ মারুফ রায়হান, নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বলেন, "ডিসি স্যারের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি রয়েছে এবং নিয়োগ কমিটি যেটা সঠিক মনে করেছে, সেভাবেই কাজ সম্পন্ন হয়েছে।"তদন্ত ও বাতিলের দাবি

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিযোগী প্রার্থীসহ স্থানীয় সচেতন মহল অবিলম্বে বিতর্কিত নিয়োগগুলো বাতিল করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ প্রদান এবং নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ