অবৈধ মজুদ, বেশি দামে জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা
কুমিল্লার লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স সাথী অয়েল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের আগে এনএসআইয়ের একটি টিম গোপন নজরদারির মাধ্যমে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি নিশ্চিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি লিটার জ্বালানি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ দাবি করেন, তার কাছে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি মজুদের লাইসেন্স রয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হন। পরে তিনি আগামী ১৯ এপ্রিল উপজেলা কার্যালয়ে লাইসেন্স উপস্থাপনের প্রতিশ্রুতি দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে এবং আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিতে মজুদ থাকা জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
Aminur / Aminur
কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু, গুরুত্বর আহত-৩
খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত