মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল মাটি লুট- রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে থামছেই না কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের আশ্রয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ, বাইশগাঁও ইউনিয়নের দক্ষিণ মানরা,মৈশাতুয়া, হাটিরপাড়,ছিকটিয়া, শাকতলা, রামদেবপুর, মনিপুর, শ্রীপুর, নয়নপুর, কমলপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকেল থেকে সারারাত সকাল পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ সারি দেখা যায়। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।কৃষকদের অভিযোগ, কম দামে জমির মাটি কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রতি ট্রাক্টর মাটি ৩০০ থেকে ৫০০ টাকায় কিনে ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকরা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জমির উর্বরতা মারাত্মকভাবে কমে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পাশের জমির মাটি কেটে নেওয়ায় তাদের জমিতে পানি জমে থাকছে না, আবার কোথাও নিচু জমিতে পানি নেমে যাচ্ছে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই নিজের জমির মাটিও বিক্রি করতে রাজি হচ্ছেন।
স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, রাস্তায় মাটি পড়ে থাকায় যানবাহনের চাপে তা ধুলায় পরিণত হচ্ছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।কৃষি অফিস সূত্রে জানা গেছে, জমির উপরিভাগের ৬ থেকে ১০ ইঞ্চি অংশে জৈব উপাদান থাকে, যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তর অপসারণ করলে জমির উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে হ্রাস পায়।
এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।তবে স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই আবার শুরু হয় মাটি কাটা।আইন অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২) এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে জড়িতদের সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড, পুনরাবৃত্তিতে ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।এদিকে এলাকাবাসী জানান, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি থানায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও অবহিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied