ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১২:৫৭

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ সাজু (২৬), মোঃ রাজু (৩৩), আশরাফুল (৩৩) ও সাইফুল ইসলাম (২৮)। এদের মধ্যে সাজু ও রাজু দুই ভাই। তারা তিরনইহাট হাট ইউপির যুগীগছ এলাকার রাশেদ আলীর ছেলে। অপর দুইজনের মধ্যে আশরাফুল ইসলাম একই এলাকার আমির হোসেনের ছেলে ও সাইফুল ভোলাজোত এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,  জানায়, গত শুক্রবার সন্ধ্যায় ভেলকুগছ এলাকার ব্যবসায়ী মাসুদ রানা শালবাহান বাজারে ওয়েল্ডিং দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন সকাল ৯টার দিকে দোকানে এসে দোকানের তালা খুলিয়া ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের পিছনের ওয়াল ভাঙ্গা। দোকানে ৩৫ হাজার টাকার দামে  ১টি ওয়েল্ডিং মেশিন নেই।

এরপর থেকে চুরি যাওয়া ওয়েল্ডিং মেশিনটি বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করতে থাকলে একপর্যায়ে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে জনৈক হাসমত আলীর দোকানে গেলে সাজু ও রাজুকে একটি বস্তা হাতে দেখা যায়। তারা দোকানদার মাসুদ রানাকে দেখে বস্তাটি দোকানের সামনে ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে বস্তা খুলে দেখা যায়  দোকানের চুরি যাওয়া ওয়েল্ডিং মেশিনের বিভিন্ন অংশ খোলা অবস্থায় আছে। পরে তৎক্ষনাৎ থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাদেরকে আটক করে ও  চুরি যাওয়া  ওয়েল্ডিং মেশিনের খোলা অবস্থায় বিভিন্ন অংশ জব্দ করেন। পরবর্তীতে গ্রেফতারকৃতদের তথ্যমতে চুরির সাথে জড়িত আশরাফুল ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর এজাহারের প্রেক্ষিতে থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। আটককৃতদের রোববার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, ওয়েল্ডিং মেশিন চুরির ঘটনায় চারজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে ও আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ