ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১:০
 সাতক্ষীরা শ্যামনগরের আটুলিয়ার হাওয়ালভাংগী গ্রামে সহোদর ছোট ভাইয়ের নিকট থেকে জমির দলিল, ব্যাংক চেক গুলো ফেরৎ  এবং হয়রানী মূলক মামলা থেকে রেহায় পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
১৯ এপ্রিল (রবিবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে  হাওয়ালভাংগী গ্রামের জিয়াদ আলী গাজীর পুত্র মেসার্স রুহুল ফিস এর স্বত্তাধিকারী রুহুল আমিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- তার সহোদর ছোট ভাই ফজর আমিন ঢাকার যাত্রাবাড়ি মৎস্য আড়ৎ এ মেসার্স আমিন ফিস নামীয় প্রতিষ্ঠানে ঢাকার বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে লক্ষ লক্ষ টাকার মৎস্য ব্যবসা অব্যহত রেখেছে। মেসার্স রুহুল ফিস নামীয় প্রতিষ্ঠানে ঢাকার বিভিন্ন ব্যাংক থেকে ৩ কোটি লোন বরাদ্দ করে দিতে লোভ দেখিয়ে তার ছোট ভাই ফজর আমিন প্রতারনার ফাঁদে ফেলে রুহল আমিনের বাড়ির জমির দলিল, জমির পর্চা, খাজনা পরিশোধ রসিদ, ছবি, জাতীয়পরিচয় পত্র, ব্যাংক স্টেটমেন্ট কপি, শ্যামনগর শাখার ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ব্যাংক সহ মোট ১৯ টি ব্যাংক চেকের পৃষ্ঠা, ঢাকার যাত্রাবাড়ি শাখার উত্তরা ব্যাংকের ৫০ টি চেক বিশিষ্ট একটি বই, রুহুল আমিনের স্ত্রীর গ্রান্ডার হিসেবে ছবি, ইসলামি ব্যাংকের ২ টি চেক পৃষ্ঠা এবং বিভিন্ন সময়ে দফায় দফায় প্রায় ৩০ লক্ষ টাকা কুট কৌশলে ফজর আমিন হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৪ বছর ধরে ব্যাংক থেকে কোন লোন করে দিতে না পারলে ঐ জমির কাগজপত্র, চেক গুলো ও ৩০ লক্ষ টাকা ফেরৎ চাওয়ায় বাড়িতে ২ ভাইয়ের মধ্যে বিরোধ বাঁধলে ফজর আমিন ঢাকায় ভাড়া বাসায় চলে গিয়ে মৎস্য ব্যবসা করছে। রুহুল আমিন বার বার উহা ফেরৎ চাওয়ায় ফজর আমিন বাদী হয়ে তার ভাইয়ের বিরুদ্ধে  ঢাকার বিজ্ঞ আদালতে ১ চেকে ৪০ লক্ষ ২০ হাজার টাকা ও অপর ১টি চেকে ৬২ লক্ষ টাকার হয়রানি মূলক মামলা করার অভিযোগ উঠেছে। রুহুল আমিন নিরুপায় হয়ে স্থানীয় পর্যায়ে বিরোধ মিমাংসা ব্যর্থ হলে বার বার ছোট ভাই বিরোধ নিষ্পত্তি করতে চাপ দেওয়া আরো অধিক মামলা করার ও ঐ সমস্ত কাগজপত্র, চেক ফেরৎ দিতে অপারগতার হুমকী অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। সহোদর ভাইয়ের নিকট থেকে জমির দলিল, ব্যাংক চেক গুলো ফেরৎ  এবং হয়রানি মূলক  মামলা থেকে রেহায় পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন রুহুল আমিন।
 

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট