ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে হাম-রুবেলার টিকাদান-২০২৬ ক্যাম্পেইন বিষয়ে প্রেস বিফিং


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১:৩৮

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে বাগেরহাট সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলায় কর্মরত সংবাদ কর্মীদের সমন্বয়ে আয়োজিত প্রেস বিফিং এ ভাইরাসজনিত রোগ হাম-রুবেলার টিকাদান কর্মসুচী নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. রিয়াসাত আজীম রাতুল। প্রেস ব্রিফিং এ বিশ্ব ডা. রিয়াসাত আজিম রাতুল বলেন, বাগেরহাট জেলায় ২০ এপ্রিল থেকে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে। উপকূলীয় এই জেলায় মোট ১ লাখ ৪৮ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে।  ১১ কর্মদিবসে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ১ হাজার ৮৫৮ টি টিকা কেন্দ্রে একযোগে  এই টিকা দেয়া হবে। এর মধ্যে ১৩ হাজারের বেশি শিশু স্কুলগামী রয়েছে। যার জ্বর আছে, যার হামের লক্ষণ আছে তাকে টিকা  দেয়া হবেনা। হাম রুবেলার টিকা নিয়ে কোন গুজব না ছড়িয়ে সচেতন হতে হবে। সবাই এগিয়ে আসলে আমাদের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হবে। প্রেস ব্রিফিং এ বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ ঋয়াদ উজ্জামান  প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ শুনু  বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত