মুকসুদপুর উপজেলা পর্যায়ে "হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত
মুকসুদপুর উপজেলা পর্যায়ে "হাম-রুবেলা (এম আর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ " সাফল্য মন্ডিত করতে ১৯ এপ্রিল দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কনফারেন্স রুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দিপ সাহার সঞ্চালনায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো: মতিয়ার মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: ভিম্বদেব মন্ডল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জনতা ব্যাংক পিএলসি এর মুকসুদপুর শাখা ব্যবস্থাপক এনামুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র মল্লিক, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি"র সভাপতি তারিকুল ইসলাম ও প্রেসক্লাব মুকসুদপুর এর সভাপতি আমোদ মোল্লা প্রমুখ।
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সারাদেশের ন্যায় ২০ এপ্রিল হতে ১০মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ৫১টি ইপিআই কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি কেন্দ্র মোট ৫২টি কেন্দ্রে এ বছর ৩৩ হাজার ১৩৮ জন ৬ মাস হতে ৫ বছরের শিশু বাচ্চাদের টিকা প্রদান করা হবে বলে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরো জানান, ১ ডোজ হাম-রুবেলা টিকা বাংলাদেশ সরকারের উদ্যোগে শিশুদের জন্য বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত