চড়িয়া মাদক ও দুর্নীতি নির্মূল কমিটি পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মাদক কে না বলুন, মাদক মুক্ত জীবন গড়ুন , সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন এই স্লোগান নিশ্চিত করতে চড়িয়া মাদক ও দুর্নীতি নির্মূল কমিটি পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের র্যাব-১২ সি আর বিসি এলাকায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চড়িয়া মাদক নির্মূল কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম হাসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া, সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম আলী, সলঙ্গা থানা জামায়াতে ইসলামী সেক্রেটারির রাকিবুল ইসলামসহ আরো অনেকে।
এসময় ১০৬ জনের নাম ঘোষণা করেন তার মধ্যে ১৯ জন কার্যকারি সদস্য বাকী সব সাধারণ সদস্য, উক্ত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম হাসু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারি তালুকদার, সহসভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমূখ।
মাদক নির্মূল কমিটি হাটিকুমরুল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চড়িয়া মধ্যপাড়া,চড়িয়া কালিবাড়ি,চড়িয়া কান্দি পাড়া,চড়িয়া কামার পাড়া, চড়িয়া উজির এই ৫ গ্রামের মানুষ নিয়ে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন