ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত কমল সরকার গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত কমল সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে উপজেলার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে অভিযুক্ত কমল সরকারকে (৫০) গ্রেফতার করে পুলিশ। এর আগে অভিযুক্ত ব্যক্তির নামে ভূঞাপুর থানায় একটি এজাহার দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ এপ্রিল) আনুমানিক সকাল ৯টার দিকে ওই ভুক্তভোগী তরুণীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন।
"এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনাটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই অপরাধের ভয়াবহতা তুলে ধরে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নেটিজেনদের একাংশ দেশের বর্তমান বিচার ব্যবস্থায় অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীর কোনো ধর্ম নেই, তবুও এমন ধৃষ্টতাপূর্ণ অপরাধ যেন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বা স্থিতিশীলতা নষ্ট না করে সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে ধর্ষণের মতো অপরাধ বারবার ঘটছে। সাধারণ মানুষ এই অপরাধের পুনরাবৃত্তি রোধে অভিযুক্ত কমল সরকারের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবি জানিয়েছেন।"
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ইতোমধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত