কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় মানিকপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিদায় ও দোয়া মাহফিলে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলপিকার হায়দার রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের শিক্ষক জহির আহমেদ এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও আইনজীবী মোহাম্মদ মাসুম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি- আতোয়ার হোসেন পাভেল এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অরুপ মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানান।
উল্লেখ্য, এ বছর মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ