পঞ্চগড়ে জগদলে ২ বিদ্যালয়ের ২৪ দোকান ঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ১৭ ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি সহ মোট ২৪টি দোকান ঘর অবৈধভাবে দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে ভাড়া আদায় করা হয়।
দোকান ঘরগুলোর ভাড়া থেকে যা আয় হয়, সেটা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হয়৷সেখান থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পুর্ণবাসন করা হয়।এদিকে গত ২০২৪ সালের গনঅভ্যুত্থানের পর একটি চক্র জগদল উচ্চ বিদ্যালয়ের ১৭টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ টি সহ ২৪টি দোকান ঘর অবৈধ ভাবে দখল করে পূর্বের ভাড়া নেওয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে তালা দেয়৷ চলতি বছরের ১২ মার্চ দোকানের ভিতরে থাকা মালামাল চুরি করে। চক্রটি কিছু দোকানঘর নিজের দাবী করে ছোট ছোট অংশ করে পুনরায়
ভাড়া দিচ্ছেন৷চুরির বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। ২৪টি দোকান বেদখল হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়ে পড়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে সমাধান চেয়েও সমাধান না পেয়ে সংবাদ সম্মেলন করে, বিদ্যালয়ের জমি ফিরে পেতে প্রশাসনের কাছে দাবী জানান৷
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম,প্রাক্তন প্রধান শিক্ষক এইচ,এম একরামুল হক,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম,সহকারি শিক্ষক নজরুল ইসলাম, সমাজসেবক মকছেদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ