ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মান্দায় পেট্রোল কান্ডে মহাসড়ক অবরোধ,তিন চালকের বিরুদ্ধে মামলা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ৪:২৬

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রোল না পেয়ে মব সৃষ্টি করে মহাসড়ক অবরোধের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাপলা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে—এমন খবরে ভোররাত থেকেই মোটরসাইকেলের দীর্ঘ সারি পড়ে। সকাল থেকে স্টেশন কর্তৃপক্ষ তেল বিতরণ শুরু করলেও দুপুরের দিকে মজুত শেষ হয়ে যায়। এতে ক্ষুব্ধ কিছু চালক বিক্ষোভে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বাবু সরদার (২৪), সোহেল রানা (২৮) ও আলমগীর হোসেন (৩৭) নামে তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা তেল না পাওয়ার অজুহাতে সড়ক অবরোধের চেষ্টা করেন, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩

খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ