নবীনগরে এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত দাম, ডিলারকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে মাহদী এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৭২৮ টাকা হলেও প্রতি সিলিন্ডার ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক বাছির মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পরে তিনি জরিমানা পরিশোধ করেন।
অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর। এ সময় একটি গ্যাস সিলিন্ডারের ভেতরে পানি পাওয়া গেলে সেটি জব্দ করা হয়।
অভিযোগের বিষয়ে বাছির মিয়া বলেন, গ্যাস সংকটের সময় কিছু অসাধু খুচরা ব্যবসায়ী এমন কাজ করে থাকতে পারে এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেই বেশি দামে বিক্রি করতে হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভোক্তা অধিকার রক্ষা এবং অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied