গোপালগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দিবে স্বাস্থ্য বিভাগ -২০২৬
গোপালগঞ্জ জেলায় ১ লক্ষ ২০ হাজার ৯২১ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ বিকেলে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, আগামী কাল সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভায় এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই বিশেষ ক্যাম্পেইন আগামী ৯ মে পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
কর্মসূচির মূল বৈশিষ্ট্যসমূহ:
লক্ষ্যমাত্রা: জেলার মোট ১ লক্ষ ২০ হাজার ৯২১ জন শিশু।
সময়সীমা: ২০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত।
ভ্রাম্যমাণ টিম: দুর্গম এলাকা ও বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ টিম কাজ করবে।
সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, "একটি শিশুও যেন এই জীবন রক্ষাকারী টিকা থেকে বাদ না পড়ে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। এই কর্মসূচি সফল করতে তিনি জেলার সকল অভিভাবক, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।"
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডা. দিবাকর বিশ্বাস, ডা.নিশাত তাসনিম, এবং মো. নাহিদ কামাল, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সিনিয়র সাংবাদিক সমর বাইন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই রোগ এবং এর জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হামের টিকা দিয়ে সুরক্ষিত করা! হাম এবং রুবেলা ভাইরাসজনিত দু'টি মারাত্মক সংক্রামক রোগ। ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচের সকল শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদানের মাধ্যমে হাম- রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা সম্ভব। টিকা দেওয়ার পর কোন অসুবিধা হলে সাথে সাথে স্বাস্থ্য কর্মী বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র যোগাযোগ করুন। যদি আপনার এলাকার একটি শিশুও এমআর টিকা না পায়, তাহলে অন্যরাও তার মতো হাম ও রুবেলা রোগের ঝুঁকি থেকে মুক্ত হবে না।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত