যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, টিকা পাবে ২৬ হাজারের বেশি শিশু
যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির আওতায় ২৬ হাজার ৪২৭ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ বিশেষ কার্যক্রম চলবে।
এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। সভায় আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান, এমওডিসি ডা. সবুজ বিশ্বাস, হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান এবং ইপিআই কর্মসূচির মেডিক্যাল টেকনোলজিস্ট লাভলী আক্তার। এছাড়া শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। উপজেলার ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকার প্রতিটি সাব-ব্লকে নির্ধারিত ইপিআই কেন্দ্রে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied