ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

তৃণমূলের আস্থার প্রতীক মাসুদ হোসেন মোল্লা—মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ১৯-৪-২০২৬ বিকাল ৫:৩৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূলের পরিচিত মুখ ও সাবেক ছাত্রনেতা মাসুদ হোসেন মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা বর্তমানে বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ছাত্রজীবন থেকেই নেতৃত্বের গুণাবলি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা মাসুদ হোসেন মোল্লা এলাকায় একজন মানবিক ও সহজ-সরল জীবনযাপনের মানুষ হিসেবে সুপরিচিত। সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, বিপদে-আপদে পাশে থাকা এবং ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাকে ইতোমধ্যেই জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন,
“আমি এই এলাকারই সন্তান। মাধবপাশা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করব।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করবেন।
এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। তৃণমূলের সঙ্গে তার নিবিড় সংযোগ, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা তাকে নির্বাচনী মাঠে একটি দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন