ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের সীমান্তে পৃথক অভিযানে মাদক ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-৪-২০২৬ বিকাল ৫:৩৮

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে পৃথক দুটি অভিযানে একজন মাদকসহ এবং অপরজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক হয়েছেন। রোববার পৃথক দুই ঘটনায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ৪ নম্বর কলোনী এলাকার সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ৩৭৭/৪এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে চারজনকে চ্যালেঞ্জ করা হয়। এদের মধ্যে মো. শহিদুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
আটক ব্যক্তির দেহ তল­াশি করে ২৭টি ইয়াবা ট্যাবলেট ও একটি তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্ত পথে মাদক আনা-নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাতে উপজেলার কোর্টপাড়া সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মো. আবুল কাসেম (৪৫) নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোভ্যান ও তিনটি বাইসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের কথা স্বীকার করেছেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, “বিজিবির মাধ্যমে আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পাসপোর্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন