কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম স্মরণে ফুল কোর্ট রেফারেন্স ও স্মরণ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম আইনজীবী সমিতির প্রবীণ অ্যাডভোকেট এবং ভাষা সৈনিক প্রায়ত আব্দুল করিম সরকারের সম্মানে রোববার কুড়িগ্রাম জাজশীপে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা'র সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম প্রমুখ। পরে জেলা জজকোর্ট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং নির্বাহী বিভাগের সকল বিচারিক কার্যক্রম মুলতবি ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা।
পরে মরহুম আব্দুল করিম সরকারের স্মরণে জেলা আইনজীবী সমিতির ভবনের অ্যাডবোকেট এনামুল হক চৌধুরী হলরুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরদার তাজুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল খালেক চাঁদ, ফরহাদ হোসেন, শামসুল হক সরকার, রুহুল আমিন, ইদ্রিস আলী প্রমুখ।
উল্লেখ্য অ্যাডভোকেট আব্দুল করিম সরকার শুক্রবার রাত ৮ টায় বার্ধক্যজনিত কারণে ৯৬ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল ১১ টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে কুড়িগ্রাম ঘোষপাড়াস্হ কেন্দ্রীয় কবর স্হানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, ১৭ জন নাতি নাতনি সহ বহু আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied