ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

গজারিয়ায় চাঞ্চল্যকর মীম হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেফতার-২


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ৩:৩৭

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ আনুমানিক দুপুর ১ টার সময় গজারিয়া থানাধীন ইসমানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ্যাডভান্স প্রি ক্যাডেট স্কুল এর মাঠে চাঞ্চল্যকর মামলা ভিকটিম সাজিদুল ইসলাম মীম (২২) কে আসামী ১/ সংগ্রাম এবং অপর আসামী ২/ নিজুম সঙ্গীয় অন্যান্য পলাতক আসামী সহ হাতুড়ী দ্বারা নৃশংসভাবে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান জখম করে এবং পরর্রতীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। বর্ণিত ঘটনার বিষয় ভিকটিমের বাবা আঃ ছাত্তার ঘটনার পরপরই ঘটনার সাথে জড়িত সকল আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। গজারিয়া থানার মামলা নং- ১৫, তারিখ ১৭/০৯/২০২১ ধারা- ১৪৩,৩৪১,৩২৩,৩২৫,৩০৭,৩৭৯,৫০৬ দঃ বিঃ সংযুক্ত ৩০২ দঃ বিঃ রুজু করা হয়।  উক্ত ঘটনার পরপরই সকল আসামীরা দেশের বিভিন্ন এলাকায় আত্নগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ অক্টোবর পারি যে, অত্র মামলার মূল আসামী ১/ সংগ্রাম এবং ২/ নিজুমদ্বয় রাজশাহী জেলায় অবস্থান করিতেছে। পরবর্তীতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রইছ উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন সহ অন্যান্য ফোর্স রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ অক্টোবর রাত ৪ টার সময় বর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উভয় উক্ত ঘটনার সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামী সংগ্রামের বিরুদ্ধে ৫ টি মামলা আদালতে বিচারাধীন আছে এবং নিজুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০