ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান শুরু ২০ এপ্রিল, আওতায় আসবে ৪৮ হাজার শিশু


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৯-৪-২০২৬ রাত ১০:৫২
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল থেকে। এ কর্মসূচির আওতায় মোট ৪৮ হাজার ৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
কুসিক সূত্রে জানা যায়, ১৪ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচির প্রথম ৮ দিনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। পরবর্তী ৬ দিনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ৪ হাজার ৪৪৫ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৪৩ হাজার ৫৫৯ জন কমিউনিটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুমিল্লা প্রতিনিধি ডা. সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দ্র রাণী দেবনাথ এবং ইপিআই-এর মেডিকেল টেকনোলজিস্ট মো. জহিরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন