ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ৩:৩৮
অনুষ্ঠিত হয়ে গেল গবেষক হতে চাই :: Be Researcher BD এর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের ওরিয়েন্টেশন। “গবেষক হতে চাই” এর পথচলা শুরু হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের মাঝে গবেষণায় উদ্বুদ্ধ করা এবং গবেষণার পদ্ধতি নিয়ে অনলাইন ভিত্তিক কিছু লেকচার সিরিজের হাত ধরে। দেখতে দেখতে আজ প্রায় ৩১ হাজার সদস্যের কমিউনিটি “গবেষক হতে চাই”। কোনো আর্থিক লভ্যাংশ ছাড়াই গবেষনায় হাতেখড়ি দিয়ে যাচ্ছে এই প্লাটফর্মটি বিগত দেড় বছর জুড়ে।
বাংলাদেশের প্রেক্ষাপটে, টেকসই উন্নয়ন মাত্রা অর্জন থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমাজ, বিজ্ঞান, অর্থনীতি এমনকি রাজনীতির পথে যুগোপযোগী এবং সময়োপযোগী তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং নীতিমালা প্রণয়নে গবেষণার বিকল্প নেই। তবুও এই গবেষণা শব্দটির নাম শুনলেই অনেকের মনে নানান নেতিবাচক মনোভাব কড়া নাড়ে এবং গবেষণা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কথা ভেবে অনেকেই পিছপা হয়ে যান। এই নেতিবাচকতাকে দূর করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তের বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষাকে শুধু জনপ্রিয় নয়, বরং উচ্চশিক্ষার সিঁড়িতে গবেষনার হাত ধরে পদচারণার মাধ্যমে শিক্ষালব্ধ জ্ঞানকে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর যে দক্ষতা প্রয়োজন, তা তৈরী করতে সাহায্য করাই "গবেষক হতে চাই" এর প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই গবেষক হতে চাই কমিউনিটিকে আরো বিস্তৃত করতে এই দ্বিতীয় পর্যায়ের ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর এবং কো এম্বাসেডর নিযুক্ত করার প্রয়াস। নিযুক্তপ্রাপ্ত নতুন সদস্যরা তাদের স্ব স্ব ক্যাম্পাসে গবেষণায় আগ্রহীদের প্রয়োজনীয় কাঠামোগত সাহায্যের মাধ্যমে দেশে গুণগত গবেষণার হার বৃদ্ধিতে সহায়তা করবেন । 
 
বিভিন্ন ডিসিপ্লিনের স্বনামধন্য, অমায়িক এবং শ্রদ্ধ্যেয় মেন্টরদের অনুপ্রেরণামূলক ও গঠনমূলক বক্তব্য ওরিয়েন্টেশন  অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করেছে। উপস্থিত ছিলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জিল্লুর রহমান, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মাহমুদুল হাসান মুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম রনি। 
 
অনুষ্ঠানে উপস্থিত নতুন সদস্যদের মাঝে দেশে এবং দেশের বাইরে নানা অভিজ্ঞতা তুলে ধরেন ড. সাইদুর রহমান, অভিজ্ঞ রিসার্চ প্রফেসর এবং বিভাগীয় প্রধান, রিসার্চ সেন্টার ফর ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজি, ইউনিভার্সিটি অফ সানওয়ে, মালয়েশিয়া। তিনি দেশে বিদেশে গবেষণা কীভাবে একটি প্রগতিশীল এবং উন্নয়নশীল জাতি গঠনে সম্যক ভূমিকা রাখে তা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরেন। 
 
পরবর্তীতে প্লাটফর্মের মিশন এবং ভিশন নিয়ে সমাপনী বক্তব্য এবং নতুন সদস্যদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেন প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান, মোঃ সাবির হোসেন, সহকারী অধ্যাপক, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 
 
অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে নতুন এবং বর্তমান কার্যকরী ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের আবেগাপ্লুত এবং কৃতজ্ঞতাময় স্মৃতিচারণ। "গবেষক হতে চাই" এর ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের প্রধান ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর, নাইম রিয়াজ তার কাজের অভিজ্ঞতা নতুনদের মাঝে তুলে ধরেন এবং নতুনদের স্বাগত জানান। 
 
গবেষণার জগতে এতো বৈচিত্র্যময় ক্ষেত্রে কাজ করছেন এমন মানুষদের প্রানকেন্দ্র, “গবেষক হতে চাই”। প্লাটফর্মের নতুন সদস্যরা এর কাজের পরিধি আরও বিস্তৃত করুক এবং দেশে বিদেশে ছড়িয়ে দিক তাদের গবেষণালব্ধ জ্ঞান। ভবিষ্যতেও এভাবে নতুনদের পদচারণা হোক এই গবেষণা শেখার আঁতুড়ঘরে। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা