ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে আড়াই লাখ টাকার মালামালসহ অটো ছিনতাই, আটক ১


মজিবর রহমান, ফুলছড়ি photo মজিবর রহমান, ফুলছড়ি
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১২:৫২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার গার্মেন্টস ও কম্পিউটার মালামালসহ একটি অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ, তবে বাকি দুজন এখনও পলাতক রয়েছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাটহাটি মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার বিসমিল্লাহ ফ্যাশন হাউজ থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মিরপুর-১ এলাকার “ডিফারেন্ট ফ্যাশন”-এ ফেরত পাঠানোর জন্য দুই কার্টন ও একটি বস্তাভর্তি শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি বুকিং দেওয়া হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। একইসঙ্গে ভুরুঙ্গামারী এফএম কম্পিউটার থেকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য প্রায় ৩০ হাজার টাকার কম্পিউটার মালামালের একটি কার্টনও পাঠানো হচ্ছিল।

ঘটনার বিবরণে জানা যায়, রাত ৯টার দিকে ভুরুঙ্গামারী থেকে অটোরিকশাযোগে মালামালগুলো নাগেশ্বরীর উদ্দেশ্যে রওনা দেন চালক মো. আব্দুল আউয়াল। ঝড়ো বৃষ্টির কারণে আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে তিনি নাগেশ্বরীতে পৌঁছান। পরে বি.এস.সি মোড় হয়ে হাজীপাড়া দিয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসে যাওয়ার পথে পাটহাটি মোড়ে পৌঁছালে তিন ছিনতাইকারী অটোর পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, আপেল মিয়া (২৮), সাদ্দাম হোসেন (৩০) ও সুজন মিয়া ওরফে গাডু (২৭) অটোচালককে হাতুড়ি দিয়ে আঘাত করে ফেলে দিয়ে মালামালসহ অটোটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ছিনতাইকারীদের খোঁজে বের হয়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলার আদর্শ পাড়া এলাকা থেকে খালি অটোসহ সুজন মিয়া ওরফে গাডুকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাদ্দাম হোসেনের বাড়ির পেছন থেকে মাটিচাপা অবস্থায় দুই কার্টন ও একটি বস্তাভর্তি গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। তবে সাদ্দাম ও আপেল মিয়া পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনকে আটক করা হয়েছে এবং বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট