ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১২:৫৫

নওগাঁর আত্রাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাম ও রুবেলা প্রাণঘাতী রোগ হতে পারে, তবে সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, আমি অনুরোধ করব, উপজেলার প্রতিটি অভিভাবক যেন তাদের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে এসে এই টিকা নিশ্চিত করতে হবে। একটি শিশুও যেন এই কর্মসূচির আওতা থেকে বাদ না পড়ে।

অনুষ্ঠানের সভাপতি ডা. মো. খায়রুল আলম তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ে টিকাদান কেন্দ্র প্রস্তুত রেখেছি। আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন। হাম-রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোনো প্রকার গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান, সদস্য মোছা. রিমা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিশুদের হাম-রুবেলার টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩

খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ