কাজীর বিরুদ্ধে ভুয়া জন্ম নিবন্ধন ও অবৈধ বিয়ে রেজিস্ট্রির অভিযোগ: ভাঙছে শতাধিক সংসার
নওগাঁর রাণীনগরে বিয়ে রেজিস্ট্রির আট মাস পর ঢাকায় বসে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কাজী মো: বেলাল হোসাইনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি বয়স পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে একটি জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করে নিয়েছেন, যা এলাকায় নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে আলোচিত ও সমালোচিত এই কাজীর বিরুদ্ধে বিয়ে রেজিস্ট্রিতে নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ করে আসছেন একাধিক ব্যক্তি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর তদারকি ও পদক্ষেপের অভাবে বছরের পর বছর ধরে তিনি এসব কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে অভিযোগকারীরা জানান।
এই কাজীর ফাঁদে পড়ে অবৈধভাবে বিয়ে সম্পন্ন করার কারণে ইতোমধ্যে শতাধিক পরিবার বিবাহ বিচ্ছেদের মুখে পড়েছে। পাশাপাশি বাড়ছে মামলার জট এবং সাংসারিক দ্বন্দ্ব-বিবাদ। সর্বশেষ জানা গেছে, কাজী মো: বেলাল হোসাইন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ি গ্রামেও একটি বিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেছেন। জানা গেছে যে, গত ২০২৫ সালের আগস্ট মাসের ১৩ তারিখে উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের লতিফের মেয়ে তাছিন ফাতেমা লামমির সঙ্গে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঢেকড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসলাম হোসেনের বিয়ে রেজিস্ট্রি করে কাজী মো: বেলাল হোসাইন। ০৭-০৬-২০২২ তারিখে প্রদান করা কাশিমপুর ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনে মেয়ে লামমির বয়স উল্লেখ করা হয় ২৫-০৪-২০১২। সেই বয়স অনুসারে বিয়ের বয়স না হওয়ায় কাজী বেলাল অর্থের বিনিময়ে একটি চক্রের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়ে তাছিন ফাতেমা লামমির নামের জায়গায় শুধু ফাতেমা নামে একটি ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে, যেখানে বয়স উল্লেখ করা হয়েছে ২৫-০৪-২০০৭। যার ইস্যুর তারিখ ০১-০৪-২০২৬ যা সম্পূর্ণ ভুয়া। সম্প্রতি এই বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। অপরদিকে অর্থের বিনিময়ে বিয়ের কাবিন নামায় দেনমোহরের পরিমাণ দুই রকম করায় এক পক্ষ আইনের আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাজী মো: বেলাল হোসাইন রাণীনগর উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে তার 'মা কম্পিউটার' নামে স্থাপন করা দোকান থেকে এসব পরিচালনা করে আসছেন।
উপজেলার চকমনু গ্রামের মৃত-ইব্রাহিম আলীর ছেলে রেজাউল ইসলাম জানান, কাজী বেলাল নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পাওয়ার পর হতে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বাল্যবিবাহ নিবন্ধন ও অর্থের বিনিময়ে মোহরানা বৃদ্ধির কাজ করে আসছেন। তার এমন কার্যকলাপে বহু সংসারে অশান্তি ও বিচ্ছেদ ঘটছে। উপজেলা ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি এটিএম রেজাউল ইসলাম জানান, কাজী বেলাল হোসাইন ২০১২ সালে দলীয় প্রভাব খাটিয়ে অন্য এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও অবৈধভাবে কাশিমপুর ইউনিয়নের কাজী হিসেবে নিয়োগ পান এবং সেই থেকে অনিয়ম করে আসছেন। এ বিষয়ে একাধিকবার জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অভিযোগ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ধুনটে ৬ কোটি টাকার প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ
‘টুকু আসে, টুকু যায়’ সিরাজগঞ্জের হাটিকুমরুলে "পাটওয়ারী
ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত