ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, উদ্ধার ১


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১২:৫৮

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহদাত (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও মাহমুদ (৭) নামের অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। উদ্ধার হওয়া মৃত শিশু শাহাদাত মিমনপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে এবং নিখোঁজ মাহমুদ একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, একসঙ্গে কয়েকজন শিশু নদীতে গোসল করতে নেমেছিল, তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল চাঁদপুর থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহাদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং তাদের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধ্যার পূর্বে উদ্ধার কার্যক্রম স্থগিত করে।

চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা