সুবর্ণচরে রেনু মিয়ার বাজার হাই স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
নোয়াখালী সুবর্ণচরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ই এপ্রিল (সোমবার) বেলা ১২ টায় পূর্বচরবাটা ইউনিয়নস্থ রেনু মিয়ার বাজার হাই স্কুল প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেনু মিয়ার বাজার হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য ও পূর্ব চরবাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজগর হোসেনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সিদ্দিকী সৈকত, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোঃ তারেক এবং সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলা উদ্দিন, আবেদ হাসান রকি, রুহুল আমিন মিয়া, মোস্তাফিজুর রহমান কাজী, নুর উদ্দিন, তাজুল ইসলাম খোকন ও রাজু মিয়া।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষা কখনো বিফলে যায় না। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষার্থীরাই একদিন সুশিক্ষিত হয়ে দেশের হাল ধরবে। প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন তাঁর বক্তব্যে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য জমি ও সাবমার্সিবল পাম্প স্থাপনসহ নানা প্রয়োজনীয় দাবির কথা তুলে ধরেন। পরিশেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার