ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য আটক: ওসির নেতৃত্বে ১ ঘণ্টায় সফল অভিযান


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১:৭

সুনামগঞ্জে হানি ট্র্যাপ চক্রের মাধ্যমে এক বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে এক নারীসহ দুই অপরাধীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী বৃদ্ধ সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে বিষয়টি জানিয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে ওসি রতন সেখ পিপিএম-এর নেতৃত্বে মাত্র এক ঘণ্টার মধ্যে এই চক্রের মূল হোতাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগটি আমলে নেওয়ার পরপরই ওসি রতন সেখের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। এই টিমে ছিলেন এসআই জহির, এএসআই মোহাম্মদ আলী, এসআই আমাতুন নূর, নারী পুলিশ সদস্য শিরিনা আক্তার ও পুলিশ সদস্য ফাহাদ। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ পিপিএম সরাসরি মাঠে থেকে এই অভিযানের নেতৃত্ব দেন।

পুলিশের পেশাদারিত্বে অভিযানের প্রথম পর্যায়ে শহরের ষোলঘর নদীর পাড় থেকে হানি ট্র্যাপের মাস্টারমাইন্ড অজিতকে (৪০) আটক করা হয়। আটক অজিত সুনামগঞ্জ সদর উপজেলার হুসনপুর গ্রামের অখিল চন্দ্র দাসের ছেলে। পরবর্তীতে অজিতের মোবাইল ফোন ব্যবহার করে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের কাজির পয়েন্ট বনফুল স্টোর থেকে সহযোগী নারী সদস্যকে (৩০) আটক করে থানায় আনা হয়। আটক ওই নারীর বাড়ি জামালগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামে।

আটকের সময় আসামিদের কাছ থেকে হানি ট্র্যাপে ব্যবহৃত মোবাইল ফোন এবং ব্ল্যাকমেইল করার সেই ভিডিওটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ