মাগুরায় প্রথমবারের মতো মাঠে গড়ালো জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ
উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলা স্টেডিয়ামে আজ সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত "ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬"। প্রথমবারের মতো মাগুরায় জাতীয় পর্যায়ের এই ক্রিকেট আসরকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
সকাল ৮:৩০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক মো: আলী আহম্মেদ। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো: আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: আলী আহম্মেদ বলেন, “মাগুরার পবিত্র মাটিতে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট আয়োজন আমাদের জন্য গর্বের। এই খুদে টাইগাররাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমি আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে মাগুরা থেকে নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসবে।” বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাগুরা জেলা পুলিশ এই আয়োজন সফল করতে সব ধরণের সহযোগিতা প্রদান করছে। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবদুল কাদের বলেন, মাগুরা জেলা ক্রীড়া সংস্থা তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টায় খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ উত্তর অনূর্ধ্ব-১৪ দলের মধ্যে প্রথম দিনের খেলা শুরু হয়। ম্যাচে খুলনা বিভাগ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। টুর্নামেন্টের নির্বাচক হিসেবে উপস্থিত রয়েছেন বিসিবির সিনিয়র কোচ দিপু রায় চৌধুরী।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন