ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেপিসি'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: আহবায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১:১০

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল রবিবার সকাল ১১টায় শহরের একটি রেস্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সভাপতি মীর আল আরেফিন বাবুর সভাপতিত্বে সাধারণ সভা শুরুর পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ক্লাবের বার্ষিক আয়-ব্যয় তুলে ধরেন। নির্বাচিত বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সাধারণ সভা থেকে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় মোট ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

এতে সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর আল আরেফিন বাবু আহ্বায়ক মনোনীত হয়েছেন। সদস্য সচিব মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক ইউসুফ আলী।

তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন—প্রভাষণ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম রেজা এবং দৈনিক মাতৃভাষা পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল।

সদস্য মনোনীত হয়েছেন—দৈনিক হিসনাবানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক কামরুন্নাহার খান, ঢাকা টাইমস-এর জেলা প্রতিনিধি এইচ এম বেলাল, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি চাঁদ আলী, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি সেলিম রেজা রনি, দৈনিক একুশের সংবাদ-এর জেলা প্রতিনিধি আখতার উন নবী মনা, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান জীবন, জাগরনী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব আলী, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি জীবন মাহমুদ ডাবলু, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আরিফ খন্দকার, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমিন, দৈনিক নওরোজ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মারুফ, দৈনিক আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম মিলন, দৈনিক রূপকার পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার ফশিউর রহমান জন।

নবগঠিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে ক্লাবের নির্বাচন সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের