কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু
কুড়িগ্রামে ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় জেলায় ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ ও সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নিজাম উদ্দিন, এনসিপির মুকুল মিয়া, মাসুম মিয়া, ড্যাব-এর আহ্বায়ক ডাক্তার মাহফুজার রহমান মারুফ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার রাফি আবির।
কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এই বিশাল ক্যাম্পেইন সফল করতে মাঠ পর্যায়ে ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থেকে দায়িত্ব পালন করছেন। আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ