লাকসামে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর
কুমিল্লার লাকসাম পৌরশহরের উত্তর লাকসামস্থ ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার) বিকেলে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবৈল্যধাম শ্রীমৎ কালীপদ ভট্রাচার্য্য, শ্রী শ্রী কৈবল্যনাথের ৭ম মোহন্ত মহারাজ।
সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্টিবোর্ড এর চৌমুহনী রামচন্দ্র দেবের সদস্য কলিকাতা কামাইক্কা সাহা, নারায়ন চন্দ্র সাহা, ভুমি দাতা ও লাকসাম শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির কমিটির সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক নিটোল সাহা। অন্যান্যদের আর উপস্থিত ছিলেন রমেন্দ্র ভট্টাচার্য, কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুভাষ বনিক, সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, রনজিত সাহা টাবলু প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন- সুভাষ বনিক, রনজিত সাহা টাবলু, বিশ্বতম সাহা বিশু, জয়দেব সাহা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অরবিন্দু সাহা (বিন্দু), অমূল্য বনিক্য, স্বপন দাস, অরুন দাস, স্বপন বনিক্য, পিন্টু রঞ্জন সাহা, ধ্রুবপদ ভৌমিক, বাবুল দাস, শংকর সাহা, প্রতুল সাহা, বিপদ সাহা, মিন্টু সাহা প্রমুখ।
মন্দির সূত্রে জানা যায়, আজ ২০ এপ্রিল সোমবার দুপুরে অক্ষয়তিথি অনুষ্ঠানে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী বাবু দুলাল সাহা মন্দির নির্মানের জন্য ২১ শতক ভুমি দান করেন। এ জায়গায় রাম ঠাকুর মন্দির, রাধামাধব মন্দির, ৬তলা ভবন, ভান্ডার খানা স্থাপিত হবে। এতে ব্যায় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম মন্দির নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান দিবেন। মন্দির সূত্রে আরও জানা যায়, এ মন্দিরটি একটি দৃষ্টি নন্দন মন্দির করা হবে। মন্দিরটি লাকসাম পৌরশহরের চাঁদপুর রেলগেইট হতে প্রায় ২০০ গজ দূরে অবস্থিত। মন্দিরটি পাশে ডাকাতিয়া নদীর উপর একটি দৃষ্টি নন্দন ব্রিজ রয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন কেউ যদি মন্দিরের জন্য দেশ-বিদেশের ভক্তবৃন্দ অনুদান দিতে চান তাহলে সভাপতি দুলাল সাহা বিকাশ ০১৭১১-৩৫৯৯৭১, ০১৭১২-০৮১০৪৩ নাম্বারে আর্থিক ভাবে সহযোগিতা কামনা করছি। আজ অক্ষয়া তিথি উপলক্ষে আপনার অনুদান সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে।
প্রধান অতিথি শ্রীমৎ কালীপদ ভট্রাচার্য্য বক্তব্যে বলেন, লাকসামে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম মন্দির নির্মাণ হবে খুবই আনন্দের কথা। এলাকার যারা ধর্নাঢ্য ব্যাক্তিবর্গ আছেন আপনারা সকলে আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়ালেই মন্দিরটি সুন্দর ও সূচারুরূপে হবে বলে আমি বিশ্বাস করি। রামঠাকুর আপনাদের সকলকে মঙ্গল করুক। আপনারা সকলেই ভাল থাকেন, সুস্থ্য থাকেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ