চাঁদপুরে ডাকাতিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিপনুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শাহাদাত (৫) ও মাহমুদ (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে শাহাদাতের মরদেহ রোববার (১৯ এপ্রিল) বিকেলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের নৌ ইউনিট। এরপর নিখোঁজ ছিলো মাহমুদ নামে অপর শিশু।
সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল এলাকায় মাহমুদের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও মমিনপুর গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, উদ্ধার হওয়া শিশু মাহমুদের পরিবার থেকে আমাকে ফোন করে জানানো হয় তার মরদেহ নদীতে ভেসে উঠার পর উদ্ধার করা হয়েছে। তারা এখন শিশুর দাফন করার ব্যবস্থা করছে।
এর আগে রোববার (১৯ এপ্রিল) দুপুরে কয়েকজন শিশু মমিনপুর হাওলাদার বাড়ী এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শাহাদাত ও মাহমুদ।
শাহাদাত ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. আলী হাওলাদারের ছেলে এবং আজকের উদ্ধার শিশু মাহমুদ একই বাড়ির মো. মাইনুদ্দিনের ছেলে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬