ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন বেগম সেলিমা রহমান


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ৪:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ঘোষিত ৩৬ জন মনোনয়নপ্রাপ্তের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

দলীয় সূত্র ও রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে সেলিমা রহমানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি ২০০১–২০০৬ মেয়াদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

এছাড়াও তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়েও তিনি সমৃদ্ধ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃতি সন্তান সেলিমা রহমান সাবেক বিচারপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের ষষ্ঠ সাবেক স্পিকার মরহুম আব্দুল  জব্বার খান-এর কন্যা।

রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এদিকে, সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে ৩৬ জনের মনোনয়ন তালিকা ঘোষণা করেন। 

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এ মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর পর সংবিধান অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে সেলিমা রহমানের মনোনয়ন বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং আগামী জাতীয় সংসদে দলটির অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

এদিকে, সেলিমা রহমানকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করায় অভিনন্দন জানিয়েছে মনিরুজ্জামান আসাদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ-সম্পাদক ও একজন জ্যেষ্ঠ আইনজীবী।

এমএসএম / এমএসএম

বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা

ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ

সার আছে, তবু সংকটের হাহাকার

বরিশালে স্বামী হত্যা মামলার পলাতক আসামি স্ত্রী ঢাকায় গ্রেপ্তার

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষে টাউন হল সভা

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কে না পেয়ে তার কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ

মুকসুদপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা, ১ জন নিহত

বরিশালে সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবা পদকে ভূষিত

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান